29/08/2026 : 4:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে আবার বেআইনি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১২ নভেম্বর ২০২৪ :


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালসিট এলাকা থেকে বেআইনি ভাবে মজুত করে রাখা চোলাই মদ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। জানা যায় পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে পালসিট এলাকায় হানা দেয়, সেখান থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে।

বেআইনি ভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে মেমারি থানার পুলিশ ৪ জন কে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ভৈটা নিবাসী সমীর মালিক, করন্দা নিবাসী সচিন মিস্ত্রী, রসুলপুর আমবাগান নিবাসী বাবাই সাহা, বৈঁচি পীরতলা নিবাসী শেখ নূর আলম। মঙ্গলবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।

Related posts

সিপিএম মিছিলের উপর, তৃণমূল দুষ্কৃতীদের হামলা, জখম ৩

E Zero Point

মালদা জেলা বইমেলার উদ্বোধন করলেন সাহিত্যিক আবুল বাশার

E Zero Point

চুরি যাওয়া বেশ কয়েকটি মোটর ভ্যান উদ্ধার করে ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ

E Zero Point

মতামত দিন