15/07/2026 : 5:26 AM
আমার বাংলাহুগলি

পথ দুর্ঘটনায় মৃত্যুতে টনক নড়লো পৌর প্রশাসনের

জিরো পয়েন্ট নিউজ – আশিস কুমার ঘোষ, হুগলি, ১২ নভেম্বর ২০২৪ :


এক সপ্তাহের মধ্যে পর পর দুটি পথ দুর্ঘটনায় মৃত্যুতে টনক নড়লো প্রশাসনের। রাস্তার ধারে যত্রতত্র দাঁড়িয়ে থাকা লরির চালকদের মাইকিং করে হুঁশিয়ারি দেওয়া হলো। চলছে আলুর মরশুম, আর এই মরশুমে তারকেশ্বর সহ আশপাশের সমস্ত এলাকার চাষিরা আলুর বীজ কিনতে আসেন তারকেশ্বরে। তারকেশ্বরের শহরের প্রধান রাস্তার দুপাশে আলু বীজের বহু দোকান অস্থায়ীভাবে নির্মিত হয় এই সময়। একই সাথে রাস্তায় যত্রতত্র আলু বীজের লরি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত গত মঙ্গলবার মুক্তারপুর এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ যায় এক যুবকের সেই রেস কাটতে না কাটতেই সোমবার আবারও তারকেশ্বর- বর্ধমান রোডে পথ দুর্ঘটনায় আবারো একতর তাজা যুবকের প্রাণ যায়। অবশেষে মঙ্গলবার তারকেশ্বর পৌরসভা এবং তারকেশ্বর থানা পক্ষ থেকে অবৈধ আলুর বীজের গাড়ি সহ রাস্তায় দুই পাশে অবৈধ ভাবে দাঁড়িয়ে থাকা লরির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য মাইকিং করে সজাগ করা হয়।

আলু বীজ ব্যবসায়ীদের প্রতি প্রশাসনের আবেদন রাস্তার দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে লোডিং আনলোডিং করিবেন না, কারণ যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। নির্দিষ্ট পার্কিং জোন থেকে গাড়ি খালি করুন, যদি কোন ব্যবসায়ী নিয়ম লঙ্ঘন করেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

 

Related posts

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

E Zero Point

সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে চালু হল বর্ধমান শহরের হোটেল-রেষ্টুরেন্ট

E Zero Point

ভার্চুয়াল ২২শে শ্রাবণ উদযাপন জামালপুরে

E Zero Point

মতামত দিন