17/07/2026 : 4:24 AM
অন্যান্য

অরণ‍্যদেব কথা-২

অরণ‍্যদেব কথা-২


অনেকেই নিজের অতিতের ভুল গুলির কথা ভেবে আফসোস করেন । করাটাই স্বাভাবিক, অপরকে আপনার অতীত যতই সাজিয়ে গুছিয়ে ইমোশনাল ড্রামা সিনেমার মতো বলেন না কেন, আপনি জানেন আপনি কি কি ভুল করেছেন এবং সেই ভুলের মাসুল আপনাকেই গুনে যেতে হচ্ছে ।  শিক্ষক এবং ছাত্রের মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই । ছাত্র ক্লাস সিক্সের অঙ্কে ভুল করলেও শিক্ষক করেন না কারন শিক্ষক সেই সময় সেই ক্লাস সিক্স পেরিয়ে এসেছেন । অতিতের আপনি আর এখনের আপনি আলাদা মানুষ, অতীতের আপনি ছাত্র আর এখনকার আপনি সেই ছাত্রের শিক্ষক । যে শিক্ষক অনায়াসেই ছাত্রের খাতা দেখে এক বা একাধিক ভুল ধরে ফেলতে পারেন । বর্তমান বাজারে সরকারি স্কুলে শিক্ষকতা পাওয়া চাপের হলেও আপনি আপনার বর্তমানের শিক্ষক হয়ে উঠতে পারেন এবং ভবিষ্যতকে আরো আনন্দময় গড়ে তুলতে পারেন । ভালো থাকুন ।

Related posts

বাংলায় ঢুকল মারণ-ভাইরাস, রাজ্যের প্রথম করোনা আক্রান্ত

E Zero Point

করোনা নয়, নারকেল গাছে সাদা মাছি

E Zero Point

যেমন দেখি তাঁকে : পরাগজ্যোতি ঘোষ (প্রথম কিস্তি)

E Zero Point

মতামত দিন