29/08/2026 : 7:15 PM
অন্যান্য

মেমারি বিধায়িকার উদ্যোগে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

নূর আহামেদ, মেমারিঃ রমজান উপলক্ষে ও লকডাউনের ফলে রুজীরোজগারহীন অসহায় মানুষদের জন্য মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম আজ ত্রাণ বিলি করলেন। বিধায়িকা তার নিজস্ব তহবিল থেকে ইফতারের সামগ্রী ও বস্ত্রবিতরণ করেন। আজ তিনি তার বিধানসভা ক্ষেত্রের ৬টি অঞ্চল পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী পাঠান। বাগিলা, দেবীপুর , দূর্গাপুর, আমাদপুর, গন্তার -১, দলূইবাজার-২ অঞ্চল পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে বিধায়িকা নার্গিস বেগম ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দিলেন।

মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম রমজান উপলক্ষে সমগ্র মেমারিবাসীকে রমজানের অভিনন্দন ও ঈদের আগাম শুভেচ্ছা জানান। করোনার প্রকোপ থেকে বাঁচতে চতুর্থ দফার লকাডাউনের মাঝে ঈদের উৎসব পালিত হবে। তাই সকলকে ঘরে থেকে উৎসবে অংশগ্রহণ করতে বললেন।

 

Related posts

গ্রাম দেবীপুরে ফেডারেল ব্যাঙ্কের পক্ষ থেকে দুঃস্থদের ত্রাণ বিলি

E Zero Point

কোন অজ্ঞাত কারণে লকডাউন থেকে বাদ মেমারি ও গুসকরা পৌর শহর

E Zero Point

করোনা সংক্রমণে মৃত্যু বেড়ে ৬, আক্রান্ত- বাংলায় মারণ ভাইরাসের উদ্বেগ বেড়েই চলেছে

E Zero Point

মতামত দিন