02/03/2026 : 5:31 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

এসএফআই-এর ছাত্র বিক্ষোভ কালনা-পূর্বস্থলীতে

আলেক শেখঃ গত ৮ জুন– ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে সোমবার কালনা ও পূর্বস্থলিতে গলায় বিভিন্ন দাবির পোষ্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা |  কালনা কলেজ গেটে  বিক্ষোভ দেখান হয় | ভারতের ছাত্র ফেডারেশন পূর্বস্থলী লোকাল কমিটির অন্তর্গত নিমদহ ইউনিটের পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয় |  ছাত্ররা  প্রশ্ন তোলে সিলেবাস শেষ হয়নি পরীক্ষা দিতে হবে কেনো ?   তারা দাবি করে শারীরিক দূরত্ব  বজায় রেখে পঠনপাঠন শুরু করতে হবে। দ্রুত আগের পরীক্ষার  ফল  প্রকাশ করতে হবে। এই  সেমিস্টারে ফি মকুব করতে হবে । এই অবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ রাখতে হবে | যাদের কাছে কোনো ধরনের অনলাইন পরিষেবার ব্যবস্থা নেই,  তাদের কাছে স্টাডি মেটিরিয়ালের হার্ড কপি পৌঁছে দিতে হবে |

Related posts

পৌরশহরে রাস্তায় নেমেছে আবর্জনা, দূষণের অভিযোগ

E Zero Point

আরামবাগে করোনা রোগীর মৃতদেহ ফেলে রাখার অভিযোগে পথ অবোরধ

E Zero Point

অবহেলায় পড়ে থাকা আহিরণ বিল ও পাখিরালয়ে পরিযায়ী পাখীদের সমাগম

E Zero Point

মতামত দিন