08/09/2026 : 3:53 AM
আমার বাংলাকলকাতা

শর্তসাপেক্ষে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়াল রাজ্য

বিশেষ প্রতিনিধিঃ আজ নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠকে পারস্পরিক আলোচনায় ঐকমত্যে এসে সিদ্ধান্ত নেেেয়া হয়েছে প্রয়োজনীয় ক্ষেত্রে ছাড় দিয়েই ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হলো।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রয়োজবীয় পদক্ষেপ হিসাবে আমরা সব দলের প্রতিনিধিরা আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছি। রাজ্যে লকডাউন বাড়ানো হচ্ছে। তবে যেগুলিতে ছাড় দেওয়া রয়েছে আগের মতো সেগুলি তেমনই থাকবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।’

পূর্ব ঘোষণা মতো রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শপিং মল রেস্তরাঁ সামাজিক বিধি মেনে খোলা থাকবে। বাস-ট্যাক্সি-ফেরি পরিষেবাও চালু হয়ে থাকবে। কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে লোকাল ট্রেন-মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, পরিবহণ ব্যবস্থা নিয়ে বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন প্রতিনিধি সমস্যার কথা জানিয়েছেন। সেটা যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করছে সরকার। লকডাউন নিয়ে অনেকের অনেক মতামত ছিল। সবটাই শুনেছি। তবে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর বিষয়ে ঐকমত্যে এসেছি আমরা।

Related posts

অসহায় বিচারব্যবস্থা ও সাধারণ মানুষ

ezeropoint +91 7797331771

নো ক্লাস,নো এক্সজামঃ এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ও মেমারি শহরে

ezeropoint +91 7797331771

“পথশ্রী অভিযান” প্রকল্পে মেমারি নিমো পঞ্চায়েতে নতুন রাস্তা নির্মাণ

মতামত দিন