24/07/2026 : 10:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

ফলপ্রকাশের আগেই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু পূর্বস্থলীতে

আলেক শেখ, কালনা, ১৫  জুলাইঃ ফল প্রকাশের আগের দিনই চিরতরে  বিদায় নিল ক্যান্সার আক্রান্ত এবারের মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা মাল্লিক। পূর্বস্থলী ১ নং পঞ্চায়েত সমিতির  নসরৎপুর গ্রাম পঞ্চায়েতের নিংড়া  গ্রামের এই পরীক্ষার্থীর  বছর খানিক আগে গলায় পাটকাঠি ফুটে যায়। তা থেকেই ক্যান্সার ধরা পড়ে।  চিকিৎসার জন্য ওই পরীক্ষার্থীর  পাশে দাঁড়ায় ছাত্র সংগঠন এসএফআই ।

গত জুন মাসের ৯ তারিখে প্রিয়াঙ্কার  বাড়িতে গিয়ে তার  হাতে গনসংগ্রহ করা  টাকা ও খাবার তুলে দিয়ে আসে ছাত্র নেতারা । সেই খবর গত ১০ই জুন এক দৈনিক পত্রিকা গণশক্তিতে প্রকাশিত হয়। সেই খবরে  প্রিয়াঙ্কার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানালে কিছু আর্থিক সাহায্যও মেলে। বর্ধমানে প্রিয়াঙ্কার চিকিৎসা চলছিল বাড়িতে থেকেই। মঙ্গলবার তার অবস্থার চরম অবনতি হলে বাড়িতেই প্রিয়াঙ্কা মারা যায়।  এলাকার গণতান্ত্রিক আন্দোলনের নেতা রুহিদাস বিশ্বাস প্রিয়াঙ্কার পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Related posts

আধার কার্ড বাতিল: নাগরিকত্ব হারানোর ভয় জামালপুরের মানুষের

E Zero Point

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পান্ডুয়ায় তৃণমূলের মহা মিছিল

E Zero Point

১৭ তম গণেশ পূজাতে মুখ্যমন্ত্রীর জয় লাভের জন্য যজ্ঞ

E Zero Point

মতামত দিন