16/07/2026 : 6:21 PM
আমার দেশ

দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৭ হাজারেও বেশি, ভাঙল অতীতের সব রেকর্ড

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১ অগাষ্ট, ২০২০ঃ


আজ দেশে করোনা আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড স্পর্শ করলো। দেশে আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। একদিনেই নতুন করে আক্রান্ত হলেন ৫৭, ১১৭ হাজারের বেশি মানুষ। ফলে মোট আক্রান্ত প্রায় ১৭ লক্ষ (১৬,৯৫,৯৮৮)। আশার কথা আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য  মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৬৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৬ হাজার ৫১১ জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। এখনও পর্যন্ত প্রায় এক কোটি ৯৩ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষের।

Related posts

করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি

E Zero Point

স্বচ্ছ জ্বালানি কোভিড পরবর্তী সময়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সাহায্য করবে

E Zero Point

নতুন হিমঘর প্রকল্পগুলি থেকে ২ লক্ষ ৫৭ হাজার ৯০৪ জন কৃষক লাভবান হবেন : হরসিমরত কাউর বাদল

E Zero Point

মতামত দিন