02/06/2026 : 9:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিতর্কিত দৃশ্য নিয়ে প্রতিবাদ পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ১৮ অগাস্ট ২০২০:


  বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে জি-এর   বিতর্কিত   দৃশ্যের জন্য  ক্ষোভে ফেটে পড়লেন  যুবরা।  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পূর্বস্থলী আঞ্চলিক কমিটির উদ্যোগে মঙ্গলবার পূর্বস্থলী ষ্টেশন চত্বরে বিক্ষোভ সভা করে জি-র কর্নধারের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই সভায় বক্তব্য রাখেন পূর্বস্থলী-২ আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড সুমন্ত মুন্ডারী, সম্পাদক কমরেড অনুপ ঘোষ ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বীরেশ্বর নন্দী।  সভাপতিত্ব করেন কমরেড সুমন্ত দাস। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য টিঙ্কু দাস। বক্তারা বলেন— বর্তমান কর্পোরেট কোম্পানিগুলি বিজেপি আরএসএস-এর দালালে পরিণত হয়েছে। তাই স্বাধীনতা আন্দোলনকে নানাভাবে বিকৃত করার চেষ্টা গত কয়েক বছর ধরেই হয়ে আসছে। এই ঘটনা তারই অঙ্গ। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলে এই ইতিহাস বিকৃতির চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে।  ইতিমধ্যেই জি-৫ কর্তৃপক্ষ   টুইট করে দুঃখ প্রকাশ করেছে,  এতে চিরে ভিজবে না।  রীতিমত সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইতে হবে। তা না হলে এই আন্দোলন থামবে না।

Related posts

বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর বিক্ষোভের মুখে মন্ত্রী স্বপন দেবনাথ, চাকরির আশ্বাস দেওয়া হয়

E Zero Point

তিনশো বছরের কাঁদুনির মেলা পূর্বস্থলীতে

E Zero Point

পূর্বস্থলীতে বিজেপির যুব মোর্চার মিছিল

E Zero Point

মতামত দিন