08/09/2026 : 5:14 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

জাতীয় সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, বর্ধমান, ২৮ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার ফাগুপুরে শুক্রবার বিকেলে জাতীয় সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণ ইঞ্জিনিয়ারের। এদিন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে বারুইপুরে বাড়ি ফেরার সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইঞ্জিনিয়ার ৩৫ বছর বয়সী প্রজ্জ্বল মণ্ডলের। মৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নতুনপাড়া রোডে। দুর্ঘটনায় স্বল্প জখম হন অপর আরোহী চিকিৎসক অসীম মণ্ডল। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন।

Related posts

করোনা আক্রান্তের পাশে মেমারি১ বিজ্ঞান কেন্দ্র

সাহিত্যের ব্ল্যাকবোর্ড আঝাপুরে

ezeropoint +91 7797331771

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল এক বাইক চালকের

ezeropoint +91 7797331771

মতামত দিন