08/09/2026 : 5:56 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় ডেপুটেশনে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিজেপি সহ সভাপতির

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৫ সেপ্টেম্বর, ২০২০:


কালনা থানার অন্তর্গত পাথরঘাটা এলাকার বিজেপি কর্মী রবিন পালের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তরা এখনও অধরা। আর সেই কারণেই এদিন কালনায় এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও বিজেপি কর্মী সমর্থকরা। এদিন ডেপুটেশন দিতে এসে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন স্থানীয় কর্মীরাতো চার দিন সময় দিয়েছে মুল অভিযুক্তদের ধরতে, আমি হলে দুদিন সময় দিতাম না হলে পুরো ফোর্স নিয়ে নামতাম, দেখতাম কত দম আছে তারপর থানা জ্বালিয়ে দিয়ে চলে আসতাম। কোনো মতেই ক্রিমিনালদের রাস্তায় ঘোরা চলবে না।

পাশাপাশি তিনি এ দিন অনুব্রত মণ্ডলকে খোঁচা দিয়ে তিনি বলেন এত দিন দিদির ফাটাকেষ্ট ছিল আমরা আসার পর এখন উনি ফুটো কেষ্ট হয়ে গেছে। স্থানীয় মন্ত্রী স্বপন দেবনাথ বালি মাফিয়া ক্রিমিনালদের সাথে তুলনা করেন এদিন রাজু বন্দ্যোপাধ্যায়। এর পরই কালনা থানায় ডেপুটেশন দেওয়ার পর তাঁদের কর্মসূচি সমাপ্ত হয়।

 

Related posts

মেমারিতে মহিলা পথচারিকে ধাক্কাঃ গ্রেপ্তার বাইক চালক

ezeropoint +91 7797331771

র‍্যালির শেষে টিফিন খেয়ে অসুস্থ ৬৪ পড়ুয়া, ব্যপক বিক্ষোভ মেমারির নবস্থায়

ezeropoint +91 7797331771

পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হবেঃ বিজেপি নেতা সায়ন্তন বসু

ezeropoint +91 7797331771

মতামত দিন