07/09/2026 : 7:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

পুলিশের সহায়তায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া টাকা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১৮ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের পালিশগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক পঞ্চানন দাস(৭৭)।
তিনি পেনশনের টাকা তুলতে এসেছিলেন মঙ্গলকোটের নতুনহাটে। সেই টাকা তিনি মিষ্টির দোকানে মিষ্টি খেতে গিয়ে হারিয়ে ফেলেন। তিনি তৎক্ষণাৎ মঙ্গলকোট থানার দ্বারস্থ হন।
কয়েক ঘন্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে তুলে দেন মঙ্গলকোট থানার এস, আই তরুণ কুমারের লেট।

পুলিশের কাজে খুশি হয়েছেন ওই শিক্ষক মহাশয়। ওই শিক্ষক মহাশয় জানান, প্রথমে আমি আশা ছেড়ে দিয়েছিলাম টাকার। কিন্তু মঙ্গলকোট থানার পুলিশ এইভাবে কয়েক ঘন্টার মধ্যে আমার টাকা ফিরিয়ে দেবে আমি ভাবতেও পারিনি। ওই টাকা যদি না পেতাম তাহলে এ মাসে কিভাবে যে সংসার চালাতাম তা আমি ভেবে পাচ্ছিলাম না। মঙ্গলকোট থানার পুলিশ কে অসংখ্য ধন্যবাদ জানাই।

Related posts

পুকুর খনন করতে গিয়ে প্রাচীন বৌদ্ধ মূর্তি উদ্ধার হুগলীর পোলবাতে

দিশাহীন মেমারির স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা

ezeropoint +91 7797331771

টোটোর ভাড়াকে কেন্দ্র প্রতিবেশী বিবাদে আক্রান্ত

ezeropoint +91 7797331771

মতামত দিন