08/09/2026 : 9:19 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার নতুন বি.এল.আর.ও অফিস উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৪ সেপ্টেম্বর, ২০২০:


এতো দিন ধরে কালনার বিএলআরও অফিস ছিলো রাজ বাড়ির সন্নিকটে। বহু প্রাচীন এই বিএলআরও অফিস, দিন দিন কালের স্রোতে পায় ভঙ্গুর হয়ে যাচ্ছিলো। প্রচুর পরিমানের অনেক ডকুমেন্টস আছে এই অফিসে। প্রতিদিন অনেক মানুষ আসে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। তাই কালনাবাসী পেল নতুন বিএলআরও অফিস।

গত কাল কালনার আরএমসি মার্কেটে বিএলআরও অফিসের নতুন ভবনের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক বিজয় ভারতী, জেলা সভাধিপতি শম্পা ধারা ও আধিকারিকরা। এতদিন ধরে কালনার রাজবাড়ি একটি অংশে এই কার্যালয় চলছিল। এবার সরকারী ভাবে অতিথিশালা করার জন্য ওই বাড়িটি প্রস্তাবিত করেন মন্ত্রী স্বপন দেবনাথ।

Related posts

বাংলার কৃষকদের বিজেপিকে ভোট না দেওয়ার আবেদনঃ কিষাণ মোর্চা

ezeropoint +91 7797331771

রাতের অন্ধকারে মেমারিতে রেশন সামগ্রী পাচারের অভিযোগে ডিলার আটক

ezeropoint +91 7797331771

সম্মানীয় বুথ কর্মীরাই তৃণমূলের সম্পদঃ সাংসদ মৌসম নূর

মতামত দিন