19/04/2026 : 6:36 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের চানক অঞ্চলে দুয়ারে সরকার

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ৬ ফেব্রুয়ারি ২০২১:


আজ মঙ্গলকোটের চানক অঞ্চলে গণপুর উচ্চ বিদ্যালয় এ দুয়ারে সরকার ক্যাম্প এ রীতিমতো চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেল। খুব সুন্দর ভাবে মানুষজন লাইন দিয়ে নির্দিষ্ট বিভাগে তাদের কাজ কর্ম মিটিয়ে নিচ্ছেন ।কারো কোন অভিযোগ নেই ।তবে চোখে পড়ার মতো ভিড় স্বাস্থ্য সাথী কার্ড এর লাইনে ।

এবারের নির্বাচনে যে স্বাস্থ্য সাথী কার্ড মমতা ব্যানার্জির তুরুপের তাস সে কথা বলার অপেক্ষা রাখে না। আর অঞ্চল তৃণমূল সভাপতি রমজান সেখ যেভাবে তার দলীয় কর্মীদের মানুষের সুবিধার জন্য কাজে লাগাচ্ছেন তাতে মানুষজন খুবই উপকার পাচ্ছেন। বাবাই, অরূপ, অর্ক রা যেভাবে মানুষকে ফরম ফিলাপে সাহায্য করছেন তাতে অনেক অল্প শিক্ষিত মানুষদের প্রচুর সাহায্য হচ্ছে। দেখা হলো সদ্য পাওয়া স্বাস্থ্য সাথী কার্ড হাতে রসুনিয়া গ্রামের সুপ্রিয় চক্রবর্তীর সাথে। তিনি ভীষণ খুশি কার্ড হাতে পেয়ে ।তাকে প্রশ্ন করা হলে জানান এই কার্ড পেতে তাকে প্রভূত ভাবে সাহায্য করেছেন অঞ্চল সভাপতি। তিনি বাড়িতে গিয়ে টোকেন দিয়ে এসেছেন এবং মাত্র দুটি ক্যাম্পে এসেই তিনি এই কার্ড হাতে পেলেন। তিনি এবার তার পরিবারের বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন ।

আসন্ন নির্বাচনে কোন দল আসছেন ক্ষমতায় প্রশ্ন করলে তিনি জানান দিদি আসবেন ক্ষমতায় কারণ দুয়ারে সরকার এর এই পরিষেবা মানুষ ভুলতে পারবে না। তাই এই সরকার ই আবার ক্ষমতায় আসবে। অপরদিকে দেখা হল রামনগর গ্রামের বাসিন্দা প্রাথমিক শিক্ষক সাধু চরণ মণ্ডল এর সঙ্গে। তিনি ও এসেছেন স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য। বিভাগীয় ভাবে যখন এই কার্ড হয়েছিল নিজের অবহেলার জন্যই তা হয়নি বলে তিনি জানান। এই কার্ড কতখানি কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করলেও তিনি এসেছেন সকলে আসছেন সেই কথা মাথায় রেখে ।তবে একথা নিঃসন্দেহে বলা যায় এই দুয়ারে সরকার যে মানুষের ভীষণ সুবিধা হচ্ছে তা সঠিক ।কারণ এই ক্যাম্পে নজরে পড়লো বিজেপির কিষান মোর্চার নেতা বুদ্ধবাবুর সঙ্গে ।তিনিও এসেছেন কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে মহিষ গড়িয়া থেকে। সমস্ত দলের মানুষজনদের ই দেখা গেল এই দুয়ারে সরকার প্রোগ্রামে।

আর যিনি অতন্দ্র প্রহরীর মতো বিদ্যালয়ের মেন গেটের সামনে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন সকলের সঙ্গে তিনি হলেন অঞ্চল তৃণমূল সভাপতি রমজান সেখ। সুদর্শন চেহারার এই লড়াকু নেতা জানান দিদির এই দুয়ারে সরকার মানুষের চোখ খুলে দিয়েছে ।এই নিয়ে তার অঞ্চলের এটা চতুর্থ প্রোগ্রাম এবং শেষ প্রোগ্রাম। মানুষ ভীষণ খুশি। বিশেষ করে স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়ে অসহায় মানুষরা দিদিকে ধন্য ধন্য করছেন ।বিরোধীদের সংশয় নিয়ে প্রশ্ন করলে তিনি জানান বিরোধীরাও এই লাইনে দাঁড়িয়ে কাজ করাচ্ছেন ।তাই তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রচার ছাড়া কিছুই নয়। একুশে বিধানসভায় দিদি আবার আসছেন আর চানক অঞ্চলে তার দল ই বিজয়ী হবে বিপুল ভোটে একথা জানান রমজান সেখ।

Related posts

বিধবা পুত্রবধুর হাতে শ্বশুরমশাই তুলে দিলেন নতুন জীবন-সঙ্গী

E Zero Point

খেলা হবে দিবস পালন মেমারিতে

E Zero Point

তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ জনসভা পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন