22/04/2026 : 6:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির জনসভায় জয় শ্রীরাম! মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এই জয় বাংলা বল’

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১০ এপ্রিল ২০২১:


শুক্রবার মেমারি বিধানসভা কেন্দ্রের প্রার্থী মধুসূদন ভট্টাচার্য ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে মেমারি গন্তার মাঠে নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী সেই মুহূর্তে জনসভার মঞ্চে মেমারিতে। গোটা মাঠ তৃণমূল কর্মী সমর্থক এর পরিপূর্ণ। মমতা ব্যানার্জীর ভাষণ দিচ্ছেন আর তৃণমূল কর্মী সমর্থকরা মন দিয়ে শুনছেন ও হাতে তালি মহিলারা উলুর ধ্বনি দিচ্ছে। সভামঞ্চ থেকে তিনি যখন একের পর এক শব্দবাণে বিদ্ধ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলছিলেন বাংলার নির্বাচন হেরে যাচ্ছে তাই অমিত শাহ একের পর এক প্ল্যান করে ভোটে অশান্তি, মারপিট ও দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। তখনই জনগণের মধ্যে থেকে একজন ‘জয় শ্রীরাম’ বলে চেঁচিয়ে ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটু বক্তব্য থামিয়েই ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, , ‘এই জয় বাংলা বল। ভালোই হয়েছে তুই ওখান থেকে এখানে চলে এসেছিস। শিফট করেছিস।’ তারপরই তিনি আবার ভোটের দিন একের পর এক তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের কথা বলতে শুরু করেন।

প্রসঙ্গগত উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিজেপি নেতা ও সমর্থকরা সেই ক্ষোভকে ব্যবহার করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির এই রাজনৈতিক স্ট্র্যাটেজিকে নস্যাত্‍ করতে সম্প্রতি জয় শ্রীরাম ধ্বনিতে মাথা ঠান্ডা রাখার কৌশলই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related posts

অনুব্রত মন্ডলের উপস্থিতিতে ৫০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মঙ্গলকোটে

E Zero Point

মেমারি শহর কমিটি যে ভাবে তৈরি হয়েছে, তা দলের পক্ষে মঙ্গলজনক নয়ঃ অপমানিত ও মর্মাহত প্রাক্তণ শহর সভাপতি

E Zero Point

দুর্গাপুজোর জন্য মন্ত্রীর বস্ত্রবিতরণ মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন