31/08/2026 : 12:54 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ শঙ্খ ঘোষ – কমলেশ মন্ডল

উন্নয়নের ধারক‌ যারা
যতই তোমায় দেখাক‌ রোষ
হার মানোনি, হার মানোনি
গর্ব মোদের শঙ্খ ঘোষ।
যতই তারা খেলার ছলে
তোমায় বলে এবার বোস্
শিরদাড়াটা করলে সোজা
মোদের প্রিয় শঙ্খ ঘোষ।
শঙ্খ তোমার ভীষণ নাদে
পুড়ছে যত জরার দোষ
হার না মানা দস্যি‌ছেলে
তুই আমাদের শঙ্খ ঘোষ।
সুমুখ পানে‌‌ যে জন‌ টানে
ঐকতানের দেয় পরশ
সে আমাদের নয়ন মনি
সবার স্বজন শঙ্খ ঘোষ।
হার না মানা দস্যি ছেলে
কলমে যার ভীষণ জোশ
সে আমাদের ঘরের ছেলে
পাশের বাড়ির শঙ্খ ঘোষ।



দৈনিক কবিতা বিভাগে লেখা পাঠাতে হলে ইমেইল করুন zeropointpublication@gmail.com



 

Related posts

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ রমলা মুখার্জী | মোঃ ইজাজ আহামেদ | গিয়াসুদ্দিন আহমেদ | সুতপা দত্ত | অর্পিতা চ্যাটার্জ্জী | মনোজ কুমার রায় | সৈয়দ রিজাউল ইসলাম | পরিতোষ বর্ম্মন ~

E Zero Point

বর্ষপূর্তিতে মেতে উঠল ‘খোলা জানালা’

E Zero Point

মতামত দিন