22/07/2026 : 9:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আরো চারটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ মে ২০২১:


রবিবারের পর সোমবার সকালে ফের হানা দিয়ে আরো চারটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল মেমারি থানার পুলিশ। সোমবার সকালে মেমারি ২ ব্লকের পাহাড়হাটি জাবুই এলাকা থেকে, অভিযুক্ত দীপঙ্কর দত্তে অপর একটি রান্নার গ্যাস গোডাউনের হানা দিয়ে আরও চারটি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করে। সব মিলিয়ে ২দিনে মোট ১৪টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল মেমারি থানার পুলিশ।

উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে, গতকালই মেমারি ২ ব্লকের পাহাড়হাটী বিডিও অফিসের সামনে থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার রান্নার গ্যাস গোডাউনের হানা দিয়ে পুলিশ উদ্ধার করে। মেমারি শহর থেকেও একটি সিলিন্ডার উদ্ধার করে। ফের এদিন সকালে আবারও অভিযুক্ত দীপঙ্কর দত্তের অপর একটি রান্নার গ্যাস গোডাউনে অভিযান চালায় পুলিশ। সেখানেই পাওয়া যায় আরও ৪টি অক্সিজেন সিলিন্ডার।

অভিযুক্ত দীপঙ্কর দত্ত বলেন, তিনি কালোবাজারি করতেন না মেডিকেল স্লিপ হাতে নিয়ে তবে তিনি অক্সিজেন সরবরাহ করতেন। অপরদিকে অভিযুক্ত দীপঙ্কর দত্ত কে মেমারি থানার পুলিশ আজ বর্ধমান আদালতে পাঠায়। পুলিশ সূত্রে খবর তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে।

একদিকে যখন করো না সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করছে, ঠিক সেই সময় একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি করতে করতে সচেষ্ট হয়ে উঠেছে। যদিও মেমারি থানা পুলিশের তৎপরতায় সেই কালোবাজারি কে কিছুটা হলেও রুখে দেওয়া সম্ভবপর হয়েছে। আগামী দিনে এ ধরনের অভিযান আরো চলবে বলেও জানান মেমারি থানার ওসি দেবাশীষ নাগ।

Related posts

পুজোর সময় নিয়ম মেনে গাড়ি চালান, সচেতনতা অভিযান বর্ধমানে

E Zero Point

ঈদের প্রাক্কালে পথভিক্ষুকদের নুতন বস্ত্র দিল মঙ্গলকোট থানার পুলিশ

E Zero Point

অক্সিজেন ব্যাঙ্ক থেকে ১০টাকায় ডিম ভাতঃ পল্লিমঙ্গল সমিতির মানবিক প্রচেষ্টা

E Zero Point

মতামত দিন