23/07/2026 : 8:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জামালপুরের ক্ষুদে বিজ্ঞানীকে বিজ্ঞান মঞ্চের সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৮ জুন ২০২১:


মেমারি এক বিজ্ঞান কেন্দ্র জামালপুর ব্লকের বেত্রাগর গ্রামের দ্বাদশ শ্রেণীর ছাত্র দেবর্ষি দে বিশেষ ধরনের বিজ্ঞানসম্মত মাস্ক তৈরি করেছে। দুই ধরনের কাজ হয়। সাধারণ মানুষের জন্য এবং যারা কোভিড যোদ্ধা অর্থাৎ যারা রোগীদের সঙ্গে সরাসরি থাকছেন সেই সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্য কর্মী তাদের জন্য (লিথিয়াম ব্যাটারি চালিত ৭/৮ ঘন্টা একটানা কাজ করতে সক্ষম) এই মাস্ক ব্যবহার করা যাবে।


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে দেবর্ষি দে কে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি বিজ্ঞান কেন্দ্রের প্রায় জন্মলগ্ন থেকে যুক্ত বর্ষিয়ান প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ সাঁতরা, বৈদ্যনাথ হাঁসদা, সুমন চ্যাটার্জি এবং অমিত বিশ্বাস।

সংগঠনের পক্ষ থেকে শ্রী দে কে তার ওই যন্ত্রকে ( বিজ্ঞানসম্মত মাস্ক) আরও উন্নত করার বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়। তার পরিবারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে, যাতে ভবিষ্যতে ওই বিজ্ঞানসম্মত মাস্ক এর ইনোভেশন কে বেসরকারি/সরকারি দপ্তরের অনুমোদন এর বিষয় এবং আরও উন্নত করার প্রযুক্তি বিষয়ে, সহযোগিতার আবেদন করা হয়েছে।

Related posts

মন্তেশ্বরে প্রতিকূল আবহাওয়ায় ছাত্রীরাও কৃষিকাজে

E Zero Point

দুর্গাপুরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা

E Zero Point

কালনায় আগামী বাংলা গঠনে বুদ্ধিজীবিদের সমাবেশ

E Zero Point

মতামত দিন