22/07/2026 : 7:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির গন্তারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ২৬ জুলাই ২০২১:


দরদিয়া, মেমারির একটি নব্য স্বেচ্ছাসেবী সংস্থা। এখনো সরকারি স্বীকৃতি পায়নি। কিন্তু সরকারি স্বীকৃতি ছাড়াই যেভাবে বেশকিছু তরুণ যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার দরদ ও অঙ্গীকার নিয়ে দরদিয়া স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত হয়ে নিজেদের উৎসর্গ করেছেন তা সত্যিই এক দৃষ্টান্ত স্থাপন করেছে মেমারির মাটিতে।

রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের গন্তার বি এম উচ্চ বিদ্যালয় দরদিয়া স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এলাকার বহু মানুষ এই শিবিরে এসে বিনা মূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চিকিৎসকদের পরামর্শ নেন।

এই স্বেচ্ছায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি ১’নম্বর ব্লক সংখ্যালঘু সেল এর সভাপতি মীর পারভেজ, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করতে পেরে খুশি এবং উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছে এলাকাবাসীরা।

Related posts

মশাগ্রামে ইন্টার লকিংয়ের কাজ শেষ, এবার প্রতীক্ষা

E Zero Point

২০২১-এ সোনার বাংলা গড়বোঃ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

E Zero Point

বহরমপুরে বিজেপির সাংগঠনিক আলোচনায় দিলীপ ঘোষ

E Zero Point

মতামত দিন