07/09/2026 : 5:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বাধীনতা দিবসের আগে ৫০টি বাইক আটক মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৪ অগাষ্ট ২০২১:


আগামী রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেমারি শহর জুড়ে স্পেশাল বাইক চেকিং চলছে।

মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নির্দেশে গত বৃহস্পতিবার ও শুক্রবার মেমারি বামুন পাড়া মোড় ও চকদিঘী মোড় থেকে ৫০ টি বাইক আটক করা হয়।

জানা গেছে যে, নাম্বার প্লেট বিহীন বাইক গুলি কে আটক করা হয়েছে। অভিযান চলাকালীন পুলিশ অফিসার জয়দেব দে, বুদ্ধদেব ঘোষ, ত্রিদিব রাজ উপস্থিত ছিলেন।

নাম্বার প্লেট কেন লাগালো হয়নি ও রেজিষ্ট্রেশন কেন করা হয়নি সেই জিজ্ঞাসাবাদ করার পর এই বাইকগুলি আটক করা হয়েছে বলে জানা যায়।

Related posts

বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করা হলো মেমারিতে

ezeropoint +91 7797331771

শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান মঙ্গলকোটে

ezeropoint +91 7797331771

আসক্তির বিরুদ্ধে জিহাদ অয়নের, তাই সচেতনতাই হাতিয়ার

ezeropoint +91 7797331771

মতামত দিন