07/09/2026 : 3:40 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নতুন জেলা যুব সভাপতি অলোক মাঝিকে সংবর্ধনা জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, জামালপুর,  ১৬ অগাষ্ট ২০২১:


তৃতীয়বারের জন্য নবান্ন দখল নেওয়ার পর দলে এক ব্যক্তি, এক পদ চালুর কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ হলে দেখা যায় সেই নীতিতেই সিলমোহর পড়েছে।

এদিন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদের রদবদল করা হলো। অপ্রত্যাশিতভাবে জেলা যুব সভাপতি রাসবিহারী বসুর পদ চলে যাওয়ায় জেলা তৃণমূল নেতৃত্বের অনেকেই অবাক হয়েছেন।

অন্যদিকে জেলা যুব সভাপতি হিসাবে জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝির নাম ঘোষণা হওয়ার পরই জামালপুরের তৃণমূল কার্য্যালয়ে সন্ধ্যায় জামালপুর ব্লক নেতৃত্বের পক্ষ থেকে নতুন যুব সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হয়।

জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খাঁ জানান যে, ‘খেলা হবে’ দিবসের দিনে পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি হলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। অলোক মাঝি জেলা যুব সভাপতি হওয়ায় কার্যত খুশির হাওয়া জামালপুর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর অলোক কুমার মাঝি জানান যে, তার দায়িত্ব বাড়ল, এতদিন তিনি নিজের বিধানসভার উন্নয়নের কথা ভেবে আসছিলেন, এখন তিনি জেলার যুব সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।

Related posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এর ওপর হামলার প্রতিবাদে বিজেপির ডেপুটেশন

ezeropoint +91 7797331771

নেতা মন্ত্রীরা আসে-যায় কিন্তু পাকা সেতু নেই দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা

ezeropoint +91 7797331771

সুন্দরবনের নিজের বিয়ে নিজেই রুখে দিলো নাবালিকা ছাত্রী

মতামত দিন