07/09/2026 : 8:22 AM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গান্ধী জয়ন্তীতে মেমারিতে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১ অক্টোবর ২০২১:


আগামী ২ রা অক্টোবর ২০২১ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে পূণ্যগ্রাম জুনিয়ার হাইস্কুল সংলগ্ন কোঁয়ারার মাঠ ফুটবল ময়দানে জাতীর জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মজয়ন্তী ও ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে পূণ্যগ্রাম-ধর্মশিমলা প্রগতি সংঘ। ক্লাবের সভাপতি সেখ নূরুল হুদা জানান, এদিন ক্লাবের লোগো ও ফ্লাগ উদ্বোধন করা হবে।

ক্লাবের সম্পাদক মহঃ সাবির মন্ডল জানান, আটদলীয় ফুটবল প্রতিযোগিতায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও বিশেষ অতিথি প্রাক্তণ ইষ্ট বেঙ্গল খেলোয়াড় প্রমোদ ভট্টাচার্য, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস ও দেবীপুর অঞ্চল প্রধান চঞ্চল ক্ষেত্রপাল সহ বিশিষ্ট ব্যক্তিগণ।


যে কোন ক্রীড়া সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 / 9609529471



Related posts

বর্ধমান রেলওয়ে স্টেশনে ফলস সিলিং ভেঙে আহত এক পরিযায়ী শ্রমিক

ezeropoint +91 7797331771

মেমারি ২ ব্লকে একাধিক সরকারী প্রকল্পের সুবিধা পেল আদিবাসীরা

ezeropoint +91 7797331771

বিক্ষোভকারী বিজেপি কর্মীদের জন্য তৃণমূলের দরজা খোলা রয়েছেঃ প্রার্থী তপন চট্টোপাধ্যায়

মতামত দিন