09/08/2026 : 6:49 PM
আমার বাংলাপূর্ব বর্ধমান

মেমারিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১ ডিসেম্বর ২০২২:


মেমারি দু’নম্বর ব্লকের বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিজুর গ্রামের বাসিন্দা, বর্তমানে কন্দপপুর গ্রামে ভাড়া থাকতেন সেখানে নিজ কাজে ইলেকট্রিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় এবং মাটিতে পড়ে যান।
তড়িঘড়ি বাড়ির লোকেরা এবং স্থানীয় ব্যক্তিরা পাওয়ারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম নীলরতন ব্যানার্জী, বয়স আনুমানিক ৪০ বছর।


পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
মৃত ব্যক্তি নীলরতন ব্যানার্জী,  পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ বডি উদ্ধার করে নিয়ে পোস্টমর্টেমের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান।

Related posts

পূর্বস্থলী স্টেশনে এসে পৌঁছাল কিষান রেল

E Zero Point

বিনা খরচে করোনা আক্রান্তের জন্য অক্সিজেন পার্লার পূর্ব বর্ধমানে

E Zero Point

সম্প্রীতির স্নেহমিলন মেমারিতে

E Zero Point

মতামত দিন