07/09/2026 : 5:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে হাঁটা প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৭ ডিসেম্বর ২০২২:


বর্ধমান রাজ কলেজ এন.এস.এস. ও পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি র যৌথ উদ্যোগে ওয়াক্যাথন (হাঁটা প্রতিযোগিতা) অনুষ্ঠিত হল। এদিন পাল্লা এ.সি.এন. স্মৃতি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পাল্লা গ্রাম ঘুরে উক্ত স্কুলেই শেষ হয় এই ওয়াক্যাথন।

ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনতায় এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায়। ওয়াক্যাথন এর সেরা তিন হলেন আমির কুইরি, সুরজ ঘোষ, সিমরান ইয়াসমিন।

ওয়াক্যাথনে উপস্থিত ছিলেন সহকারী প্রফেসর বর্ধমান রাজ কলেজ ডা: বুদ্ধদেব মন্ডল। আয়োজকদের তরফে সুব্রত হাজরা জানান সার্বিক সচেতনতার পাশাপাশি সুস্বাস্থ্যের অঙ্গ হিসাবেও এই ওয়াক্যাথনের আয়োজন হয়।

যাত্রা শেষে ডেঙ্গু ও ম্যালেরিয়া সংক্রান্ত সেমিনার সভায় অংশ নেয় সকলে।

Related posts

সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে চালু হল বর্ধমান শহরের হোটেল-রেষ্টুরেন্ট

ezeropoint +91 7797331771

বেতন না হওয়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

ezeropoint +91 7797331771

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে হাবরা বিডিওর কাছে সিপিআইএম-এর ডেপুটেশন

মতামত দিন