22/04/2026 : 5:28 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

বোনকে মেরে মাথা ফাটানোর অভিযোগে মেমারি থেকে গ্রেফতার দাদা

জিরো পয়েন্ট নিউজ, নূর আহামেদ, মেমারি, ৩০ ডিসেম্বর ২০২২


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত, মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার ইছাপুর এলাকায়, ২৮ ডিসেম্বর জায়গা সংক্রান্ত বিবাদের জেরে বোনের সঙ্গে মারামারি হয় দাদার। দাদার মারে মাথা ফেটে জখম হয় বোন। মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ২৯ ডিসেম্বর। মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, ২৯ তারিখ তথা বৃহস্পতিবার রাতে ইছাপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং শুক্রবার দিন নির্দিষ্ট ধারায় মামলা-রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম ঈসা নবী শেখ, ওরফে বাবু। বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড তথা ইছাপুর দক্ষিণপাড়া এলাকায়।

আদালতের মহামান্য বিচারক বিচারের পর ধৃতকে ৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Related posts

পথদুর্ঘটনায় মৃত্যু হলো হিমঘর কর্মীর

E Zero Point

শ্রীধরপুর সমবায়ঃ কড়া নিরাপত্তায় ভোটের নমিনেশন পত্র জমা দিলেন প্রার্থীরা

E Zero Point

আবর্জনা সংগ্রহে বালতি বিতরণ করল গুসকরা পৌরসভা

E Zero Point

মতামত দিন