07/06/2026 : 2:32 AM
আমার বাংলা

খাদি মেলায় ১০ দিনে ৩৩ লক্ষ টাকা বিক্রিঃ নজির সৃষ্টি করল গ্রামীণ শিল্পীরা

জিরো পয়েন্ট নিউজ – কুন্তল মন্ডল,পূর্ব মেদিনীপুর , ৩০ ডিসেম্বর ২০২২:


পূর্ব মেদিনীপুর জেলায় খাদি মেলায় ১০ দিনে ৩৩ লক্ষ টাকা বিক্রি করে নজির সৃষ্টি করল রাজ্যের বিভিন্ন প্রান্তের গ্রামীণ শিল্পীরা। কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুর দিঘার ক্ষণিকা রাউন্ডে এই মেলার শুভ সূচনা করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ জেলার শিল্পীরা ৮০টি স্টলে বসে ছিলেন তাদের পসরা সাজিয়ে।

প্রথমবার মেদিনীপুর এই মেলার সাফল্যে খুশি শিল্পী থেকে উদ্যোক্তারা। জেলা আধিকার প্রকাশ বাঘ জানায় মেদিনীপুরে এই মাঠে মেলা প্রথমবার, তাই শুরুতেই বিক্রি বাটা একটু কম হলেও তা শেষের দিকে বিক্রি ভালোই হয়, এবং যাতে সামনের বছর আরো মেলার প্রসার ঘটনা যায় সেই দিকে নজর রাখতে হবে, যাতে গ্রামীন শিল্পীদের মুখে হাসি ফোটাতে পারি।

Related posts

মৃতদেহ দাহ করে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত ২, আহত ২৩ জন

E Zero Point

পাণ্ডুয়ায় পঞ্চায়েত সদস্যর দলবদল কংগ্রেস থেকে তৃণমূলে

E Zero Point

জমি বিবাদকে কেন্দ্র করে গুলি-বোমা

E Zero Point

মতামত দিন