23/07/2026 : 6:21 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পুলিশের গাড়িকে ধাক্কা মারার অভিযোগে গ্রেপ্তার পিকআপ ভ্যানের চালক

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩০ ডিসেম্বর ২০২২


বৃহস্পতিবার রাতে মেমারি শহরের বামুনপাড়া মোড়ে মেমারি পুলিশের একটি চার চাকা গাড়িকে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে আহত হয় গাড়িতে থাকা কয়েকজন পুলিশ কর্মী। ঘটনার পর পরই তড়িঘড়ি করে পুলিশ কর্মীদের মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মেমারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল হাসপাতালে রেফার করেন।


মেমারি থানার পুলিশ গাড়ীকে ধাক্কা মারার অভিযোগে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের চালককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত পিকআপ ভ্যানের চালকের নাম বুবায় অধিকারী, বাড়ি মেমরি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বোস্টমপাড়া এলাকায়।


শুক্রবার ধৃত পিকআপ ভ্যানের চালককে নির্দিষ্ট ধারায় মামলা রজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমোরি থানার পুলিশ। আদালতের মহামান্য বিচারক বিচারের পর ধৃত চালকের জামিন মঞ্জুর করেছেন।

Related posts

দক্ষিন দিনাজপুরে শিশু আলয় কেন্দ্রের শিক্ষিকা তালা বন্দীঃ সুষম আহার ওজনে কম দেওয়ার অভিযোগ

E Zero Point

বিজেপির পতকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ভাতারে

E Zero Point

পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষক সংগঠনের উদ্যোগে ১৬৫তম হুল দিবস পালন পান্ডুয়ায়

E Zero Point

মতামত দিন