20/04/2026 : 12:27 AM
খেলা

কৌশিক মজুমদার স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৯ জুন ২০২৪ :


মেমারি ব্রাইট ষ্টার ক্লাবের পরিচালনায় কৌশিক মজুমদার স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেমারিতে। মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে ১৫ জুন  শনিবার রাতে সারারাত ব্যাপী “কৌশিক মজুমদার স্মৃতি” ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌরভ সাঁতরা, কাউন্সিলর বাপি ব্যানার্জী, সেখ ইউসুফ, সোনালী বাগ  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মেমারি নাগাপাড়ার ব্রাইট ষ্টার ক্লাবের সম্পাদক রাজু দেবনাথ বলেন, যুব সমাজ কে আরও বেশি করে খেলাধূলায় এগিয়ে আসার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এদিনের কৌশিক মজুমদার স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে রিয়াজ জুয়েলার্স ও
তারামা সিক্স স্টার। ২-০ গোলে বিজয়ী হয় রিয়াজ জুয়েলার্স। বিজয়ীদের হাতে ট্রফি, নগদ টাকা তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন পান্ডে।

Related posts

ইউএস ওপেনের ফাইনালে ওসাকা

E Zero Point

বিজেপি-কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, মহেন্দ্র সিং ধোনির রাজনীতিতে যোগদান ?

E Zero Point

আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মুখ উজ্জ্বল করলো মেমারির ক্ষুদেরা

E Zero Point

মতামত দিন