08/09/2026 : 11:05 PM
আমার বাংলা

মেমারিতে পথদুর্ঘটনা

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ২৭ সেপ্টেম্বর ২০২৪ :


শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে পথ দুর্ঘটনা। উল্টে গেলো একটি কয়লা বোঝাই লরি। স্থানীয়দের কাছ থেকে জানা যায় মেমারির তক্তিপুর এলাকায় একটি কয়লা বোঝাই লরি সাতগেছিয়ার দিকে যাচ্ছিলো। অপরদিক থেকে আসা অন্য একটি লরিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লড়িটি।

এই ঘটনায় অল্পবিস্তর আহত হন লরির চালক। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছায়। ক্রেনের সাহায্যে কয়লা বোঝাই লরিটি তোলা হয়। বৃষ্টির ফলে রাস্তার পাশের মাটি নরম থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কিন্তু স্থানীয়দের দাবী এই স্থানে গাড়িগুলি তীব্রগতিতে যায় ফলে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।


আপনার এলাকা, সংস্থা, প্রতিষ্ঠানের যে কোন সংবাদ, সমস্যা, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর প্রকাশের জন্য ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন জিরো পয়েন্টের সঙ্গে মো. 9375434824/ 7797331771


Related posts

গঙ্গার তীর ভাঙনে তলিয়ে গেল সামসেরগঞ্জের অনেকের ভিটেমাটি

ezeropoint +91 7797331771

সাংবাদিক বৈঠকে গণমাধ্যমকে মুখ্যমন্ত্রী কী বললেন…

খড়ের পালুইয়ে আগুন লাগানোর অপরাধে মেমারিতে গ্রেপ্তার ১

ezeropoint +91 7797331771

মতামত দিন