08/09/2026 : 5:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পাসপোর্টে ভুয়ো জন্ম সার্টিফিকেট দেওয়ার অপরাধে গ্রেপ্তার যুবক

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২১ নভেম্বর ২০২৪ :


পাসপোর্ট তৈরির জন্য ডিআইবি অফিসে জন্মের ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিল এক যুবক। মেমারি থানার ডিআইবি অফিসার পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে জানতে পারেন, পাসপোর্ট তৈরি করার জন্য যে জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটি নকল সার্টিফিকেট।

ভেরিফিকেশনের সময় জালিয়াতি ধরে ফেলার পর ডিআইবি-র দায়িত্বে থাকা অফিসার মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ভোরে মেমারি থানার পুলিশ ভুয়ো জন্ম সার্টিফিকেট দেওয়ার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম সেখ শাহাজাহান, বাড়ি মন্তেশ্বরে বামুনিয়ায়। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বৃহস্পতিবার বেলায় বর্ধমান আদালতে পেশ করা হয়।

Related posts

শেষ বোর্ড মিটিংয়ে আসানসোল পুরোবোর্ডের ব্যর্থতায় সরব হলেন বিরোধীরা

ezeropoint +91 7797331771

কালনা ও মন্তেশ্বরে মর্যাদার সাথে প্রতিষ্ঠা দিবস পালন

ডাকাতির উদ্দেশ্য জড়ো হাওয়ায় এক দুষ্কৃতীকে গ্রেফতার

মতামত দিন