23/07/2026 : 6:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ –  কৌশিক চ্যাটার্জী, জামালপুর, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ :


হাত পা বাঁধা অবস্থায় এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায়। সকালেই স্থানীয়রা দেখতে পান স্টেশন থেকে কিছুটা দূরে শ্মশান সংলগ্ন এলাকায় মুসুন্ডার কাছে শেখ ওয়াব নামে ৪৫ বছরের এই ব্যক্তি হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে।  জুয়া খেলা নিয়ে বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে এমনটাই অনুমান পরিবারের।


পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার মশাগ্রাম মাঠপাড়া এলাকার বাসিন্দা তিনি। ওই ব্যক্তি হাত-পা বাঁধা অর্ধনগ্ন অবস্থায় পড়ে ছিল। মুখে এবং পায়ে আঘাতে চিহ্ন রয়েছে । পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে তার এক পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছে। যারা দিল্লিতে থাকে এখানে সে একাই থাকতো মশাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় একসময় সবজির ব্যবসা করতো। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় জুয়ার ঠেকে চলে যেত। জুয়া খেলার নেশা ছিল। তাদের অনুমান জুয়াতে টাকা জেতার পর সেই টাকা হাতানোর জন্যই তাকে খুন করা হয়েছে।


ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ। পরিবারে পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ করা হবে বলে জানিয়েছে। তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে জামালপুর থানার পুলিশ।

Related posts

মেমারিতে আবার বেআইনি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

E Zero Point

বাবাসাহেব আম্বেদকর এর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ অর্পণ মেমারিতে

E Zero Point

পাল্লারোডে দেশনায়ক নেতাজী স্মরণ

E Zero Point

মতামত দিন