23/07/2026 : 11:14 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ফের মেমারিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত বিজেপি নেতা

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৮ মার্চ ২০২৫ :


আবার মেমারিতে মেমারিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার একটি লাইসেন্স বিহীন দেশী ৭ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার। গোপন সূত্রের খবর পেয়ে মেমারি থানার পুলিশ সোমবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম গঙ্গাধর কর্মকার (৫২)। তার বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত সিমনোরি গ্রামে।

পুলিশ ধৃতের কাছ থেকে একটি লাইসেন্স বিহীন দেশী ৭ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা গেছে যে সে বিহারের মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিলেন এবং এখানে অস্ত্রটি বিক্রি করতে এসেছিলেন। জাতীয় সড়কের পাশে ভোলে বাবা হিন্দু হোটেলের কাছে কানাইডাঙ্গা এলাকায় অস্ত্রটি হাত বদল করার জন্য অপেক্ষা করছিল ধৃত। সেইসময় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে গ্রেপ্তারের পর বেআইনি অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইন ধারায় মামলা মামলা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে মঙ্গলবার। বিচারক তদন্তের স্বার্থে ধৃতকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।


এদিকে ধৃতের পরিচয় সামনে আসতেই রাজনৈতিক আলোড়ন ছড়িয়েছে জেলাজুড়ে। ধৃত গঙ্গাধর কর্মকার ২০১৯ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনেও দলের হয়ে কাজ করেছেন বলে স্থানীয় সূত্রে জানতে পারা গেছে। পরবর্তীতে বালির ব্যবসায় লোকসানের মুখে পরে নানান অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে যায়। স্বাভাবিকভাবেই খোদ বিজেপি নেতা বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তারের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে।

Related posts

৪৬ তম বর্ধমান বইমেলার উদ্বোধন

E Zero Point

দুঃস্থ মানুষের পাশে থেকে জন্মদিন পালন বর্ধমানে

E Zero Point

দুয়ারে সরকারের কাজকর্ম দেখতে মেমারিতে মহকুমা শাসক

E Zero Point

মতামত দিন