30/08/2026 : 12:23 AM
অন্যান্য

নারী দিবসে মেন লাইনে ট্রেন চালাবে মহিলারা

নারি দিবসে নারীদের বিশেষ ভাবে মর্যাদা দিতে পূর্ব রেলের বিশেষ উদ্যোগ। নারীদের কর্মের মাধ্যমে তাঁরা নারী দিবস উদযাপন করবেন। তাই একদিনের জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত ট্রেন চালাবে পূর্ব রেল।আগামীকাল,রবিবার নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত তুলে ধরতে শিয়ালদহ থেকে রানাঘাটগামী একটি লোকাল ট্রেনে ছাড়া হবে। ট্রেনের চালক থেকে গার্ড, এমনকী টিকিট পরীক্ষকের দায়িত্বেও থাকবেন মহিলারা। বিকেল ৫টা ৫৪ মিনিটে শিয়ালদহ থেকে এই লোকাল ট্রেনের ফ্ল্যাগঅফ করবেন পূর্ব রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার এস এস গেহেলট সহ অন্যান্য আধিকারিকরা।

Related posts

লকডাউনে অন্যধরনের জন্মদিন পালন করলেন মেমারির যুব নেতা ও যুব কবি

E Zero Point

পল্লিমঙ্গল সমিতি ইঁট ভাটার শ্রমিকদের পাশে দাঁড়ালো

E Zero Point

# স্টে হোম ইন্ডিয়া উইথ বুক শীর্ষক কর্মসূচি | ঘরে থাকুন বই পড়ুন

E Zero Point

মতামত দিন