30/08/2026 : 10:52 PM
অন্যান্য

মেমারি চাঁচাইয়ে মানসিক প্রতিবন্ধী কিশোরীর ডিভিসি ক্যানেলের জলে ডুবে মৃত্যু

বিশেষ সংবাদদাতাঃ মেমারি দলুইবাজার অন্তর্গত চাঁচাইয়ের কাঁঠালবাগান এলাকার নারায়ণ হেমরমের মানসিক প্রতিবন্ধী কিশোরী মধুমিতা হেমরম স্নান করতে যায় ডিভিসির ক্যানেলে। এক প্রত্যক্ষদর্শীর মতে তাকে জলে ডুব দেওয়ার পর আর দেখা যায়নি। এলাকার মানুষকে খবর দেওয়ার পর, তারা জলে নেমে খুঁজতে থাকে, অনতিদূরে তার ডুবন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গ তাকে মেমারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৮ বছর বয়সী মধুমিতা হেমরমের এই আকস্মিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

Related posts

উড়ছে না ফানুস, নেই সম্মিলিত প্রার্থনা -বুদ্ধ পূর্ণিমায়

E Zero Point

বিদ্যালয় খোলায় অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে

E Zero Point

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল রেলের সব জোনের প্রস্তুতি সংক্রান্ত অগ্রগতি খতিয়ে দেখলেন

E Zero Point

মতামত দিন