30/08/2026 : 1:06 AM
অন্যান্য

দরিদ্র মানুষের পাশে মেমারি তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি

নূর আহমেদ, মেমারিঃ লকডাউনের তৃতীয় পর্যায় শেষ হতে চললো। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান কিন্তু  মেমারি শহরে করাোনা আক্রন্ত যুবক সু্স্থ হয়ে ঘরে ফেরায় মেমারি বাসী কিছুটা স্বস্তিতে।

লকডাউন, দৈনন্দিন রোজগারে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করেছে। মুখ্যমনন্ত্রী চতুর্থ পর্যায়ে লকডাউন কিছুটা শিথিল করলেও কিছু মানুষ এখনও অনাহারে দিন কাটাবে। সেই সমস্যার সাময়িক সমাধানে এগিয়ে এলেন মেমারি-১ ও ২ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সম্পাদক কৌশিক মল্লিক। লকডাউন চলাকালীন দুদফা খাদ্যসামগ্রী বিতরণের পর আজ আবার ১০০ জন দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল মেমারি ৯নং ওয়ার্ডে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, সমাজসেবী শুভেন্দু গুহ, ছাত্রনেতা মুকেশ শর্মা প্রমুখ তৃণমূল নেতৃ্ত্ব।

Related posts

থ্যালেসেমিয়া আক্রান্তদের জন্য মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

আউসগ্রামে মৃত্যু সংবাদ ডেকে নিয়ে এলো আর এক মৃত্যু

E Zero Point

করোনা সংক্রমণে মৃত্যু বেড়ে ৬, আক্রান্ত- বাংলায় মারণ ভাইরাসের উদ্বেগ বেড়েই চলেছে

E Zero Point

মতামত দিন