নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১০ জুনঃ লকডাউনের সময়কাল থেকে গরীব ও ভবঘুরেদের লঙ্গর খানার মাধ্যমে খাওয়ানোর ব্যবস্থা চালিয়ে যাচ্ছে পূর্ব বর্ধমানের তিনকোনিয়া গুরুদুয়ারা কমিটি। গত বুধবার এই পরিষেবার ৭৪তম দিন। তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে তাদের সংবর্ধনা জানাল পূর্ব বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী। অন্যদিকে রবীন নন্দীর সভাপতিত্বে পূর্ব বর্ধমান জেলার জয়হিন্দ বাহিনী বিভিন্ন সমাজসেবামূলক কাজ করায় জয়হিন্দ বাহিনীর প্রতিনিধিদের সংবর্ধনা জানালেন তিনকোনিয়া গুরুদুয়ারা কমিটি।
প্রসঙ্গগত উল্লেখ্য একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে গুরুদুয়ারাতে একটি স্যানিটাইজার স্ট্যান্ড বসানো হলো । এর আগে আমরা দেখেছি স্যানিটাইজার ট্যানেল সেই ট্যানেলে একজন করে ব্যাক্তি ভিতরে প্রবেশ করলে সারা শরীর স্যানিটাইজ হয়ে যাবে অটোমেটিক। কিন্তু এ এক অন্যতম স্যানিটাইজার স্ট্যান্ড এটিতে স্যানিটাইজার স্প্রে বোতল বসানো আছে যখনি কনো ব্যাক্তি স্যানিটাইজার হাতে নেবে সেই ব্যাক্তিকে পায়ে দিয়ে চাপ দিলে তবেই সেই ব্যাক্তির হাতে স্যানিটাইজার পরবে । এদিন ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয় লকডাউনের শুরু থেকে এই গুরুদুয়ারা লঙ্গোরে অন্নসেবা করে যাচ্ছে গরিব দুস্থঃদের তাই এদিন ওই সংস্থার পক্ষ থেকে গুরুদুয়াতে এই স্ট্যান্ড প্রদান করা হল ।

