27/08/2026 : 6:15 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় আবার বিনামূল্যে সবজিবাজার

আলেক শেখ, কালনা : ছাত্র-যুব-শিক্ষক, বিজ্ঞান কর্মীদের  পর  আবার শনিবার  বিনামূল্যে সবজিবাজার বসলো কালনা শহরের ফটকদ্বারে।     পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কালনা শহর কমিটি ও সামাজিক ন্যায় মঞ্চের যৌথ উদ্যোগে এই সবজিবাজার থেকে  দুই শতাধিক পরিবার  বিভিন্ন রকমের সবজি বিনামূল্যে পান।  প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এই কাজে সহযোগিতা করেন ডিওয়াইএফআই সহ বিভিন্ন বাম গণ সংগঠনের কর্মীরা।    এই বাজারে উপস্থিত ছিলেন–সংগঠনের জেলা নেতা অরিন্দম মৌলিক, ডাঃ গৌরাঙ্গ গোস্বামী, স্বপন আইচ, তাপস দাস, কেশব ঘোষ, স্বপন ব্যানার্জি প্রমুখ।  আয়োজক  সংস্থার  কর্মকর্তারা জানান– লকডাউন, আমফান, কালবৈশাখী ঝড় সাধারণ মানুষকে মহাসঙ্কটে ফেলেছে।  মহাসংকটে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ।

Related posts

যোগী আদিত্যনাথের সভা মালদায়

E Zero Point

সুপ্রিয় সামন্তের ছায়াসঙ্গী শুভেন্দু গুহর মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু মেমারিতে

E Zero Point

গন্তারে তৃণমূল প্রার্থীর সমর্থনে পথসভা

E Zero Point

মতামত দিন