07/06/2026 : 5:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে আত্মনির্ভর ভারত গঠনের প্রচার বিজেপি নেতৃত্বের

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৬ জুনঃ ২০২১এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই বাড়ি বাড়ি প্রচার পর্ব সংগঠিত করছে বিজেপি । পূর্ব বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার পর্বে অংশগ্রহণ করলেন মঙ্গলবার বিজেপির নেতৃত্বরা। আত্মনির্ভর ভারত গঠনের প্রচার নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার সংগঠিত করছে বিজেপির নেতৃত্ব। এদিন রাজ‍্য সহ সভাপতি বিজেপি নেতা  প্রতাপ ব‍্যানার্জি উপস্থিত ছিলেন। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি সন্দিপ নন্দী এবং বিজেপির অনান‍্য কার্যকর্তারা বর্ধমান শহরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এবং নির্দিষ্ট লিফলেট তুলে দেন মানুষের হাতে।

আমফান পরবর্তী পরিস্থিতিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং রাজ‍্যসরকার যে মানুষকে ভুল বোঝাচ্ছে এই অভিযোগ তুলে সোচ্চার বিজেপি। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো মানুষকে তুলে ধরা হচ্ছে লিফলেটের আকারে। বিজেপি ইতিমধ্যে জনসংযোগে অংশগ্রহণ করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকাতে যুবক যুবতিদের নিয়ে একটি করে টিম তৈরি করা হচ্ছে এবং যারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন এমনটাই জানাচ্ছেন রাজ‍্য বিজেপি নেতৃত্বেরা

Related posts

পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পেশ করা হলো স্মারকলিপি

E Zero Point

৯০ হাজার টাকার স্কলারশিপ

E Zero Point

ওয়েস্টবেঙ্গল এম.আর. ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ বৈঠক ভাতারে

E Zero Point

মতামত দিন