27/02/2026 : 12:14 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ডাইনি অপবাদে বৃদ্ধাকে একঘরে করে রাখার অভিযোগ উঠলো মন্তেশ্বর গ্রামবাসীদের বিরুদ্ধে

কমল বড়া : ফের কুসংস্কারের অন্ধকারে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর | আজও কুসংস্কার পিছু ছাড়েনি এদের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো এই ঘটনা | ডাইনি অপবাদ দিয়ে এক বয়স্ক মহিলাকে বাড়িতে একঘরে করে রাখার অভিযোগ উঠলো প্রতিবেশীদের বিরুদ্ধে |
ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার অন্তর্গত মাঝের গ্রাম উত্তরপাড়া এলাকায় | বিগত বেশ কিছুদিন আগে এক সাধু গ্রামে আসে এবং প্রতিবেশীদের জানায়, গ্রামে এক ডাইনি রয়েছে তার জন্যই গ্রামে ক্ষতি হচ্ছে অবিলম্বে গ্রামের ওই ডাইনি কে মেরে ফেলতে হবে |
এরপর গ্রামবাসীরা সরস্বতী সাঁতরা কে চিহ্নিত করে তাকে নানান রকম ভাবে হুমকি দিতে থাকে | শুধু তাই নয় বাড়িতে একঘরে করে রাখা হয় ওই মহিলা এবং তার ছেলে ও বৌমাকে | এই ঘটনার কথা পঞ্চায়েত প্রধান ও বিডিও অফিসে জানানোর পরে নড়েচড়ে বসে প্রশাসন | মন্তেশ্বর থানার পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে চারজন কে গ্রেফতার করে | যদিও ওই মহিলা ও তার ছেলের দাবি রাতের অন্ধকারে খুন করার হুমকি দিতো কুড়ি পঁচিশ জন লোক কিন্তু ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বাকিরা এখনো গ্রামে রয়েছে , তাই এখনো আতঙ্কিত তারা |
এসবের পরও প্রশ্ন একটাই, আধুনিক যুগে কিভাবে কুসংস্কারের অন্ধকারে ডুবে রয়েছে মানুষ প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related posts

আরও সাতদিন হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলঃ জেনে নি্ন কখন মেমারি-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে

E Zero Point

মেমারি পৌরসভার ১৩ ও ১৪ নং ওয়ার্ডে স্বাধীনতা দিবস উদযাপন

E Zero Point

মন্তেশ্বরে বাঁকা নদীতে মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন