08/09/2026 : 6:50 PM
উত্তর বঙ্গ

প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিনিধি, শিলিগুড়ি: এই মাত্র পাওয়া খবরে জানা গেল যে শিলিগুড়ি পুরনিগমের মুখ্য প্রশাসক ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য করোনা আক্রান্ত হলেন। তার লালারস পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। সংবাদ সূত্রে জানা যায় গত মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মাটিগাড়ার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন তিনি। জানা গিয়েছিল তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। ভর্তি হওয়ার আগে তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে লালার নমুনা পরীক্ষা করান। এদিন তাঁর রিপোর্ট এসে পৌঁছায়।

Related posts

বৌমাকে ধর্ষণের চেষ্টাঃ যৌনাঙ্গ কাটা পড়লো শশুরের

ezeropoint +91 7797331771

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩০ তম প্রয়াণ দিবস পালন মালদায়

খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার প্রস্তুতি

মতামত দিন