07/09/2026 : 9:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দশটি বাইক উদ্ধার করলো মেমারি থানার পুলিশ, গ্রেপ্তার ২

নূর আহামেদঃ  আজ সকালে মেমারি থানার পুলিশ বাইক পাচারকারী ধৃত দুই পান্ডাকে পুলিশি হেফাজতে নিয়ে ৬ টি বাইক উদ্ধার করেছে। ঘটনায় প্রকাশ গত ২৬ শে জুন মেমারি থানার পুলিশ চারটি বাইক উদ্ধার করার সময় তাদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম রবিউল সরকার ও উত্তম ঘোষ। প্রথম জন পান্ডুয়া থানার সিমলাগড় এলাকার বাসিন্দা এবং দ্বিতীয় জন মেমারি থানার কাঁটাপুর এলাকার। এখনও পর্যন্ত মোট দশটি চোরাই বাইক উদ্ধার হয়েছে বলে জানা গেছে । মেমারি থানা এলাকার একাধিক জায়গা থেকে আরো কিছু বাইক উদ্ধার হতে পারে বলে পুলিশের ধারনা। মেমারি থানার পুলিশ এই চক্রের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে। আজ ধৃত ২জনকে আবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

Related posts

সমবায় বাঁচাও মঞ্চের তৃতীয় সম্মেলন মেমারিতে

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ২

ezeropoint +91 7797331771

বিরোধী শিবির ছেড়ে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

ezeropoint +91 7797331771

মতামত দিন