15/07/2026 : 10:34 PM
আমার বাংলাকলকাতা

মেধা তালিকা বিহীন প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, পাশের হার রেকর্ড ৯০.১৩%

বিশেষ প্রতিবেদনঃ লকডাউনের আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও, করোনা-লকডাউনের কারনে বাতিল হয়েছে উচ্চমাধ্যমিকের শেষ তিন দিনের পরীক্ষা। আজ আনুষ্ঠানিকভাবে সেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল।

উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক সম্মেলনে বলেন, এবারের রেকর্ড পাসের হার ৯০.১৩% ।  উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং-এ ভাল রেজাল্ট।

করোনা-লকডাউনের কারণে যেহেতু সব পরীক্ষা হয়নি, তাই সিবিএসই, আইএসসি-র মতো প্রকাশিত হয়নি মেধাতালিকা। দু’সপ্তাহ পর ৩১ জুলাই মার্কশিট দেওয়া হবে। সামাজিক দূরত্ব মেনে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবক কিংবা পরীক্ষার্থীরা।

Related posts

সাগর মেলায় চলছে করোনা সচেতনতা প্রচার তবু হুঁশ ফেরেনি পুণ্যার্থীদের

E Zero Point

মেমারিতে মর্মান্তিক মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের

E Zero Point

জাতীয় আইনী পরিষেবা দিবস হাওড়ায়

E Zero Point

মতামত দিন