22/07/2026 : 3:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

একদিকে বেহাল দশা রেল গেটের রাস্তার অন্যদিকে লক ডাউনে এটিএম বন্ধঃ পাল্লারোডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ

স্টাফ রিপোর্টার, পাল্লারোড, ২৫ জুলাইঃ


করোনা আবহে প্রশাসনের বেশিরভাগ নজরদারী করোনা মোকাবিলায় কেন্দ্রীভূত সাধারণ জনপরিষেবা মূলক কাজকর্ম এখন দ্বিতীয় তালিকায়। বিগত কয়েকমাস ধরে জেলার বিভিন্ন রাস্তার ভগ্নদশার চিত্র ফুটে উঠেছে আমাদের সংবাদ মাধ্যমে। আজ তুলে ধরলাম পাল্লারোড থেকে বেলুট কাজিপাড়া যাতায়াতের রাস্তা। স্টেশন সংলগ্ন রেল গেটের পথের অবস্থা খুবই খারাপ, রাস্তা খারাপ থাকলেও ঠিক ঠাক মেরামতি হচ্ছেনা বলেই দাবি স্থানীয়দের, সম্প্রতি ইঁট দিয়ে গর্ত বোজালেও কতেক সপ্তাহ পেরিয়ে সেই একই এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রিরা, সাইকেল বা মোটর বাইকের চাকা পাথরের খাঁজে পড়ে যেকোনো সময় রেল লাইনে পড়ে ঘটছে দূর্ঘটনা, ভারি গাড়ি লড়ির চাকার চাপে পাথর ছিটকে জখম হতে পারে পথচারিরাও তাই অবিলম্বে সারাই হোক এই রেল পথ ও সড়ক পথের সংযোগকারী রাস্তা দাবী তুলছেন নিত্যযাত্রী থেকে স্থানীয় মানুষ সকলেই, ইঁট দিয়ে গর্ত বোজানো না সঠিক পিচের প্রলেপ আনতে পারে এর স্থায়ী সমাধান, বলছেন বিষেজ্ঞরা।

অন্যদিকে রাজ্যের সাপ্তাহিক লকডাউনে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকলেও পাল্লারোডে একটি এটিএম বন্ধ থাকায় জরুরী প্রয়োজনে মানুষ টাকা তুলতে পারছেন না।

পাল্লারোডের এক বাসিন্দা অভিযোগ করেন প্রশাসন এই ব্যপারে নির্বিকার। করোনা মোকাবিলায় রাজ্যসরকার প্রথমসারিতে দাঁড়িয়ে লড়াই করবে এটা স্বাভাবিক কিন্তু সাধারণ মানুষের অন্যান্য অসুবিধাগুলিও দেখতে হবে।

Related posts

মৎস্য চাষের উপকরণ বিতরণ মেমারিতে

E Zero Point

খেলতে গিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু এক শিশু কন্যার

E Zero Point

দুর্ঘটনা নিয়ন্ত্রণে ভিন্ন আঙ্গিকে গুসকরা পুলিশ ফাঁড়ির উদ্যোগ

E Zero Point

মতামত দিন