29/09/2026 : 1:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ঝুলন্ত বধুর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২১ অগাস্ট ২০২০:


গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় মেমারি সোনা পট্টি এলাকায় তার নিজবাসভবনে সিলিং ফ্যানে শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এক গৃহবধূ । সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। মৃত বধুর স্বামী সত্যজিৎ বৈরাগ্য দুপুরবেলা কাজে বেড়িয়ে ছিলেন । ছেলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, প্রাইভেট পড়ে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনোও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে মায়ের দেহ ঝুলছে । চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে দেহটি উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক গৃহবধূ কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত দেহটি আজ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃত গৃহবধূ নাম জিনিয়া বৈরাগ্য ( ৪৩ )। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় ছেলে শ্বাশত বৈরাগ্য ও ময়ের সাথে পড়াশোনা নিয়ে কথা কাটাকাটি হয় এবং সেই অপমানের অবসাদে মা জিনিয়া বৈরাগ্য আত্মহত্যা করেছে বলে জানা যায় ।

Related posts

একই দিনে নাবালিকাকে তিনবার ধর্ষণঃ জামালপুরে গ্রেপ্তার যুবক

ezeropoint +91 7797331771

কৃষকদের স্বার্থে বিজেপির ডেপুটেশন

ezeropoint +91 7797331771

সরকারি বার্তা প্রচারে পান্ডুয়ায় জায়েন্ট স্ক্রিনের উদ্বোধন

ezeropoint +91 7797331771

মতামত দিন