08/09/2026 : 8:09 PM
আমার দেশ

মহারাষ্ট্রে বৃষ্টিতে ধসে পড়ল পাঁচ তলা বাড়ি, নিখোঁজ ৭০

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৫ অগাষ্ট, ২০২০:


একটানা ভারী বৃষ্টিতে নাজেহাল মহারাষ্ট্র। এর মধ্যেই ধসে পড়ল পাঁচ তলা বাড়ি। গুরুতর জখম অবস্থায় কমপক্ষে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এখনও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৭০ জন।

গত কাল সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুর এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল সেখানে উদ্ধারকাজ শুরু করেছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। সেই অবস্থাতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে তারা।

ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। এর ফলে মাটি আলগা হয়ে বাড়িটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Related posts

হেরে যাওয়ার পর কীভাবে মুখ্যমন্ত্রী ? প্রশ্ন অমিত মালব্যেরঃ উত্তর আছে সংবিধানে

ezeropoint +91 7797331771

মিউকরমাইকোসিস থেকে নিরাপদে থাকুন, ডায়াবেটিসে আক্রান্তদের নিয়মিত রক্তের শর্করা পর্যবেক্ষণ করে সজাগ থাকুন

ezeropoint +91 7797331771

১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কোভিড মুক্ত হয়ে ওঠার হার জাতীয় হারের থেকে বেশী

ezeropoint +91 7797331771

মতামত দিন