26/02/2026 : 2:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কৃষিবিল ও হাতরস গণধর্ষণ কান্ডের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  মেমারি, ১১ অক্টোবর, ২০২০:


গতকাল কেন্দ্রের বিজেপি সরকারের  কৃষক বিরোধী কৃষি বিল এবং উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যা মনীষা বাল্মীকির উপর গণধর্ষণের প্রতিবাদে মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গতকাল এক প্রতিবাদী মহামিছিল সংগঠিত হয়। দেবীপুর জি.টি.রোড থেকে হাজিপুর মোড় পর্যন্ত দশ হাজার কর্মী সমর্থকেরা এই মিছিলে পা মেলালেন।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি  জীতেন্দ্র সিং, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সাধারণ সম্পাদক নিতাই ব্যানার্জী, মেমারি ১ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল এর সভাপতি মীর পারভেজ, মেমারি ১ব্লক তৃণমূল যুব কংগ্রেস সহঃ সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নিতাই ঘোষ, এছাড়াও বিভিন্ন অঞ্চলের ও ব্লকের নেতৃত্ব ও কর্মী বৃন্দ।

Related posts

করোনা সঙ্কট থেকে মুক্তি পেতে ১২৫ জায়গায় বৈদিক শান্তি যজ্ঞ

E Zero Point

মেমারিতে রাইসমিলের দুর্ঘটনাগ্রস্ত পরিবারবর্গকে সাহায্য

E Zero Point

আলুর দাম বৃদ্ধিঃ মেমারিতে প্রশাসনের পক্ষ থেকে হিমঘরে নজরদারি

E Zero Point

মতামত দিন