07/09/2026 : 3:05 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিজয়া সম্মেলনী মঞ্চে ১০০টি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূলে

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ১ নভেম্বর ২০২০:


রবিবার কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল কাটোয়ার সংহতি মঞ্চে। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,দাঁহাট পৌরসভা পৌর প্রশাসক শিশির মন্ডল,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের উপ দলনেতা মণ্ডল আজিজুল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী কণিকা বাইন সরকার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। কাটোয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছিল। বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে জগদানন্দপুর অঞ্চলের আখড়াগ্ৰামের প্রায় ১০০টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল।

Related posts

৭৫ তম স্বাধীনতা দিবস পালন বর্ধমানে

ezeropoint +91 7797331771

আদিবাসী ইয়ংস্টার ক্লাবের একদিনের ফুটবল টুর্নামেন্ট

আউসগ্রামে তৃণমূলের প্রমীলা বাহিনীর প্রচার

ezeropoint +91 7797331771

মতামত দিন