07/09/2026 : 3:58 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ছট আরাধনা করতে গিয়ে হৃদরোগে মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২১ নভেম্বর, ২০২০:


ছট আরাধনা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মিশন ঘাট এলাকায়।


জানা গেছে, মৃত ব্যক্তির নাম আশীষ সরকার। বয়স ৩৭। বাড়ি বালুচরের রামকৃষ্ণ মিশন ঘাট এলাকায়। পরিবার সূত্রে জানা যায় ছট আরাধনায় মহানন্দা নদীর ধারে মিশন ঘাটে ব্রত হয়েছিলেন তিনি। ঠিক সেই সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

Related posts

জামালপুর ১ পঞ্চায়েত অফিসের সামনে ঠাণ্ডা পানীয়জল জল প্রকল্পের উদ্বোধন

ezeropoint +91 7797331771

আমফানে ক্যাগ তদন্তে পুনবিবেচনার আর্জি খারিজ রাজ্যের

প্রেমের প্রত্যাখানে আত্মহত্যা ১৯ বছরের প্রেমিকের

ezeropoint +91 7797331771

মতামত দিন