06/06/2026 : 9:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১১ ডিসেম্বর ২০২০:


শুরু হয়ে গিয়েছে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা। এই কর্মসুচির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যেতে তত্‍‌পর তৃণমূল। প্রত্যেক বাড়িতে ঘুরে ঘাস-ফুলের ১০ বছরের খতিয়ান তুলে ধরা হবে বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে।

আজ মেমারিতে বঙ্গধ্বনি যাত্রায় পথে নামলেন বিধায়িকা নার্গিস বেগম, প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাসেম মন্ডল, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দস্তিদার, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মধূসুদন ভট্টাচার্য, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, সৌরভ সাঁতরা, জিতেন্দ্র সিং, নিত্যানন্দ ব্যানার্জী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

বঙ্গধ্বনি যাত্রার পূর্বে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। বিধায়িকা নার্গিস বেগম জানান যে এলাকার মানুষের সামনে গত দশ বছর ধরে তৃণমূল সরকারের সাফল্যের কথা তুলে ধরার জন্য প্রতিটি এলাকায় ৪-৫ টি টিম কাজ করবে এবং দলীয় সাফল্য জনগণের সামনে তুলে ধরবে।

 

Related posts

অবৈধ ভাবে বেহুলা নদীর পাড় কেটে মাটি ও বালি বিক্রির অভিযোগ মেমারিতে

E Zero Point

গৃহবধূর অর্ধনগ্ন ঝুলন্ত দেহ উদ্ধারঃ খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে

E Zero Point

আজ পূর্ব বর্ধমানে ৫৩ জন করোনা আক্রান্তঃ লকডাউন উঠতেই বর্ধমান ও মেমারিতে রাস্তায় মানুষের ঢল

E Zero Point

মতামত দিন