02/03/2026 : 3:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডের উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১১ ডিসেম্বর, ২০২০:


বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের ,তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডের উদ্বোধন হল “বঙ্গ ধ্বনির যাত্রার মাধ্যমে’। বিগত ১০ বছরে বাংলায় এসেছে সুখ, সমৃদ্ধি ও উন্নয়নের জোয়ার।
বিগত ১০ বছরে বাংলা বিশ্বের কাছে সুদক্ষ প্রশাসনের এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে। বিগত ১০ বছরে এগিয়েছে বাংলা।


কাষ্ঠকুরুম্ভা (বর্ধমান ২ ব্লক) থেকে ভান্ডারডিহি বাসস্ট্যান্ড( বর্ধমান ১ ব্লক) পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘বঙ্গ ধ্বনির’ যাত্রা শুরু হলো। তৃণমূল সরকার কি উন্নয়ন করেছে তার রিপোর্ট কার্ড প্রকাশ করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। প্রত্যেক সাংবাদিকের হাতে একটি করে রিপোর্ট কার্ড দেয়া হয়।

এভাবে তারা ৯০টি গ্রামে প্রত্যেক বাড়ির দুয়ারে গিয়ে হাজির হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক শ্রী নিশিথ কুমার মালিক , বর্ধমান ১ ও ২ এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, কাকুলি তা ও শ্যামল দত্ত, তাছাড়া হাজির ছিলেন ১ ও ২ ব্লকের সমস্ত নেতৃবৃন্দ ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা

Related posts

মঙ্গলকোটের চানক অঞ্চলে দুয়ারে সরকার

E Zero Point

এক নজরেঃ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন

E Zero Point

রেল বেসরকারিকরণের প্রতিবাদে বর্ধমান ষ্টেশনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস

E Zero Point

মতামত দিন